কৃষিবিদ মো. শহিদুল্লাহ,
বিসিএস (এগ্রিকালচার),
অতিরিক্ত উপপরিচালক,কৃষি মন্ত্রণালয়।
PhD University of Sheffield, England,
MSc, Newcastle University, England।
প্রতিষ্ঠাতা ও সভাপতি, ভোলা বিজ্ঞান ক্লাব।
অন্যান্য সদস্য বিবেচনাধীন আছে।
- অধ্যাপক ডঃ মাহমুদুল হাসান; বিশিষ্ট জীন প্রকৌশলী; পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। পিএইচডি, মেলবোর্ণ ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া, পোস্ট-ডক্টরাল রিসার্চার, আমেরিকা।
- জনাব আবু তাহের, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, চরনোয়াবাদ মুসলিম হাই স্কুল, ভোলা সদর, ভোলা; বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাণুরাগী।
-
সরকার আকসা মুনা, বিদ্যানুরাগী ও আইনজীবি, বিএসসি (অনার্স) প্রাণীবিদ্যা, এমএসসি (ফিশারিজ), ইডেন কলেজ, ঢাকা; ব্যাচেলর অব ল, আইডিয়াল ল কলেজ, ঢাকা, জাতীয় বিশ্ববিদ্যালয়।
-
মাওলানা মোহাম্মদ ইলিয়াস, শিক্ষক, ওবায়দুল হক বাবুল মোল্লা বালিকা বিদ্যালয়, চরনোয়াবাদ, ভোলা সদর, ভোলা।
-
মো. আবি আবদুল্লাহ্, শিক্ষক, বি.কম (অনার্স) হিসাববিজ্ঞান, এম.কম (হিসাববিজ্ঞান), বিএম কলেজ, বরিশাল, জাতীয় বিশ্ববিদ্যালয়।
প্রতিষ্ঠাতা ও সভাপতির পরিচিতি

কৃষিবিদ মো. শহিদুল্লাহ বর্তমানে ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব শেফিল্ডে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডক্টরাল রিসার্চ করছেন। মাটিবিহীন ফসল উৎপাদনে (হাইড্রোপোনিক্স) উচ্চতর গবেষণায় তিনি বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পেয়েছেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) ক্যাডারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অতিরিক্ত উপপরিচালক হিসেবে কর্মরত আছেন।
তিনি ইতোপূর্বে ২০২০ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার স্কলারশিপ নিয়ে ইংল্যান্ডের নিউক্যাসল ইউনিভার্সিটিতে সাস্টেনেবল এগ্রিকালচার এন্ড ফুড সিকিউরিটি কোর্সে মাস্টার্স সম্পন্ন করেছেন। একই কোর্সের জন্য তিনি বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত প্রধানমন্ত্রী স্কলারশিপও পেয়েছিলেন।
ভোলা জেলার এই মেধাবী শিক্ষার্থী তার শিক্ষা জীবনের সর্বস্তরে মেধার স্বাক্ষর রেখে চলেছেন। শিক্ষা জীবনের শুরুতে তিনি প্রাথমিক বৃত্তি পরিক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পান ও ভোলা জেলাতে প্রথম স্থান অর্জন করেন। একই ধারাবাহিকতায় তিনি ৮ম শ্রেনীতে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন এবং ভোলা জেলাতে তৃতীয় স্থান অধিকার করেন। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ১৯৯৯ সালে তিনি বরিশাল শিক্ষাবোর্ডের অধীন ভোলা সদর উপজেলার চরনোয়াবাদ মুসলিম হাই স্কুল থেকে বিজ্ঞান বিভাগে স্টার মার্কসসহ ফার্স্ট ডিভিশন পান। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) ভোলা সরকারী কলেজ হতে ২০০১ সালে বিজ্ঞান বিভাগে ফার্স্ট ডিভিশন প্রাপ্ত হন। পরবর্তীতে তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে ১ম শ্রেনীতে ব্যাচেলর অব সায়েন্স ইন এগ্রিকালচার ডিগ্রি লাভ করেন এবং ঢাকায় অবস্থিত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১ম শ্রেনীতে এমএসসি ইন এগ্রোনমী ডিগ্রী অর্জন করেন।
বিজ্ঞান মনস্ক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে তিনি ভোলা বিজ্ঞান ক্লাব প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। কৃষিবিদ মোঃ শহিদুল্লাহ্ দেশের ১ম সারির বাংলা ও ইংরেজী দৈনিকে কৃষি বিষয়ক গবেষণাধর্মী কলাম লিখে থাকেন। তিনি তার লেখনীতে কৃষি নীতি বিশ্লেষণ ও দেশের কৃষির জন্য প্রয়োজনীয় পলিসি গাইডলাইনস্ তুলে ধরেন। চীন সরকারের অর্থায়নে তিনি বেইজিং ও সাংহাই শহরে অনুষ্ঠিত Seminar on Food Processing and Preservation Technology Course সম্পন্ন করেন। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন শিক্ষা সফরে তিনি ভারতের কলকাতা, দার্জিলিং, দিল্লী এবং আগ্রা ভ্রমন করেন; শিক্ষা সফরকালীন ভারতের বিদ্যমান কৃষি ব্যবস্থা প্রত্যক্ষ করেন এবং ঐতিহাসিক স্থাপনাসমূহ পরিভ্রমন করেন।
